প্রথমার্ধ শেষে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৮:০৪ এএম | ১৩ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একেবারে শুরুর দিকেই যেন প্রতিপক্ষের থেকে উপহার পেল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭ মিনিটেই বিপক্ষ দলের রক্ষণভাগের ভুলে নিজেরা স্কোর না করলেও লিড পেলো স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে মার্কিনরা।
শনিবার (১৩ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে 'ডি' গ্রুপের খেলায় প্যারাগুয়েকে আতিথ্য দেয় যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৭ম মিনিটে আক্রমণে যায় স্বাগতিকরা। মার্কিন ফরোয়ার্ডদের বাধা দিতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন সাও পাওলোতে খেলা প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়ান বোবাডিলা।
এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তৃতীয় গোলটিও করেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল মার্কিনরা। প্রায় এক শতাব্দী পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল।
এসকে/এসএন