আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ১৩ জুন, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন বলে দাবি করে তেহরান। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটায়। কারণ তিনি তিন দশকেরও বেশি সময় দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজার কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ অংশ নিতে পারেন। তেহরান থেকে মাশহাদ পর্যন্ত কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান, ধর্মীয় সমাবেশ এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।
মাশহাদ শহরটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। সেখানে ইমাম রেজার পবিত্র মাজার অবস্থিত, যা শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।
এমআর/টিকে