© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রশিবিরের প্রতি ধিক্কার জানাচ্ছি : রাকিবুল ইসলাম

শেয়ার করুন:
ছাত্রশিবিরের প্রতি ধিক্কার জানাচ্ছি : রাকিবুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ এএম | ১৪ জুন, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘ইসলামী ছাত্রশিবিরের প্রতি ধিক্কার জানাচ্ছি। তারা ভুক্তভোগী নারীর নাম উল্লেখ করে প্রেস রিলিজসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তারা কথায় কথায় ইসলামের কথা বলে, নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের আসল চরিত্র তাদের কৃতকর্মে প্রকাশ পায়।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক ১৩ জুন (শনিবার) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় তাদেরকে মুনাফেকি আর ভণ্ডামি চলবে না, চলবে না; ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না, আমির থেকে সমর্থক, সব শালারা ধর্ষক’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি বলেন, জামায়াতের ইসলামীর আমির, নির্বাচিত এমপিরাসহ শিবিরের বিভিন্ন স্তরের নেতারা প্রোপাগান্ডা চালিয়েছে- দেশে নাকি আবার গুমের সংস্কৃতি পুনরায় চালু হয়েছে।

‘বিগত দুটি বছর যারা মবকে উস্কে দিয়েছে, সশরীরে মবের নেতৃত্ব দিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে অব্যাহত প্রোপাগান্ডা, মিথ্যাচার, নোংরামি ছড়িয়েছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। তারা যেভাবে গুমের মতো রাষ্ট্রীয় অপরাধকে নরমালাইজ করতে চাচ্ছে, তাতে আমরা শঙ্কিত হচ্ছি খুনি হাসিনার আমলে আমাদের যে শত শত নেতারা গুমের শিকার হয়েছে সেটার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করা হয়েছে।’

 তিনি আরও বলেন, ‘বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব গুলো বিশ্ববিদ্যালয়ের অনলাইন গ্রুপ, পেইজ গুলো দখল করে প্রোপাগান্ডা ছড়িয়ে ক্যাম্পাসের সহনশীল পরিবেশ নষ্ট করছে তারা। আপনারা বুকে হাত দিয়ে বলুন আপনারা ইসলামের নামে রাজনীতি করেন। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যে রাজনীতি শুরু করেছে, তার সুযোগ নিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ।’

সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, কুমিল্লাতে যে ধর্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে সেই ধর্ষকের নাম আমরা কিন্তু ইসলামী ছাত্রশিবিরের গুপ্ত কমিটিতে দেখি নাই। তারা তাদের কেন্দ্রীয় কমিটিও প্রকাশ করে নাই। তিনি বলেন, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ গণমাধ্যমকে জানিয়েছে, প্রেম করার অপরাধে নাকি সেই ধর্ষক জিসানকে তারা বহিষ্কার করেছে। কিন্তু আমরা মনে করি ধর্ষণ এবং ভ্রূণ হত্যার বিচার তারা করেনি।

গুমের নাটক মঞ্চস্থ করে তারা অতীতে সংঘটিত গুমগুলোকে অপমান অপদস্থ করেছে। যখনই কোনো ঘটনা ঘটে জামায়াতের আমির ভেরিফায়েড আইডিতে গুমের মিথ্যা নাটক মঞ্চস্থ করেন। যার কাণ্ডজ্ঞান সাধারণ সীমারেখার নিচে তিনি কীভাবে জামায়াত ইসলামের আমির হতে পারে? এটা আমাদের বোধগম্য নয়। পাঁচ তারিখের পরে বাংলাদেশে যত প্রোপাগান্ডা ছড়িয়েছে, তার অধিকাংশই জামায়াতের আমির ছড়িয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন