© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন:
হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৮ এএম | ১৪ জুন, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের ঘোষণা দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছে টাইগাররা।

শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। কনকাশনের কারণে দলে নেই মেহেদী হাসান মিরাজ।




তার পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদি হাসান। এ ছাড়া পেসার নাহিদ রানার জায়গায় একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-সব বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। তাই শেষ ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা স্বাগতিকদের।

অন্যদিকে, ইতিমধ্যে সিরিজ হারানো অস্ট্রেলিয়ার লক্ষ্য অন্তত শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানো।

কেএন/টিকে

মন্তব্য করুন