© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল : মির্জা ফখরুল

শেয়ার করুন:
বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল :  মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২২ পিএম | ১৪ জুন, ২০২৬
বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুন) সকালে প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও দশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। অথচ তিনি শুধু রাষ্ট্রনায়ক নন, মহানায়ক ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

টিকে/

মন্তব্য করুন