© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাকিমির জন্যই কী মরক্কোকে সমর্থন করেন নোরা ফাতেহি!

শেয়ার করুন:
হাকিমির জন্যই কী মরক্কোকে সমর্থন করেন নোরা ফাতেহি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩২ পিএম | ১৪ জুন, ২০২৬
বিশ্বকাপ ফুটবলের উত্তাপের মাঝেই বিনোদন ও ক্রীড়া জগতের আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি কানাডা পর্বের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে এবার আলোচনায় তিনি ভিন্ন কারণে- ব্রাজিল-মরক্কো ম্যাচকে কেন্দ্র করে তার সম্ভাব্য সমর্থন ও ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন।

ব্রাজিল ও মরক্কোর হাই-ভোল্টেজ ম্যাচ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা ফাতেহিকে নিয়ে শুরু হয় নতুন আলোচনা। বিভিন্ন ছবি ও পুরনো উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে- তিনি কি মরক্কো দলকে সমর্থন করছেন?

ভক্তদের একাংশের ধারণা, মরক্কোর প্রতি নোরা ফাতেহির বিশেষ আগ্রহের নেপথ্যে থাকতে পারেন দেশটির তারকা ফুটবলার ও অধিনায়ক আশরাফ হাকিমি। দীর্ঘদিন ধরে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছে।



এর আগে আফ্রিকা কাপ অব নেশনসের একটি ম্যাচে নোরাকে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায়। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফ হাকিমির একটি পোস্টে নোরা ফাতেহির ‘লাইক’ দেওয়ার ঘটনাও এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে।

তবে বিষয়টি কেবল ব্যক্তিগত সম্পর্কের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। অনেকের মতে, নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি- দুজনেরই পারিবারিক শেকড় মরক্কোর সঙ্গে যুক্ত, যা মরক্কো দলের প্রতি তার আবেগপূর্ণ সমর্থনের আরেকটি কারণ হতে পারে।

এরই মধ্যে নোরা ফাতেহির সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সও আলোচনায় এসেছে। বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক সঞ্জয় ও ফরাসি শিল্পী ভেজড্রিমকে নিয়ে তৈরি বিশ্বকাপ অ্যান্থেম ‘সির সির’ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। নোরা জানিয়েছেন, এই প্রজেক্টটি তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন কাজ।

অন্যদিকে আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জন বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি নোরা ফাতেহি। ফলে তার নীরবতাই আরও বাড়িয়ে তুলেছে ভক্তদের কৌতূহল ও জল্পনা।


এমআই/এসএন  

মন্তব্য করুন