© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ভোটও দিয়েছে, ভালোও বেসেছে’, কৃতজ্ঞতা প্রকাশ অভিনেত্রী মিথিলার

শেয়ার করুন:
‘ভোটও দিয়েছে, ভালোও বেসেছে’, কৃতজ্ঞতা প্রকাশ অভিনেত্রী মিথিলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ১৪ জুন, ২০২৬
মডেলিং, সৌন্দর্য প্রতিযোগিতা ও অভিনয় তিন অঙ্গনেই নিজের অবস্থান তৈরি করেছেন তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি।

এক সাক্ষাৎকারে মিথিলা জানান, সিনেমাটি মুক্তির পর কয়েকবার প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন। দর্শকদের ইতিবাচক সাড়া তাঁকে নতুন করে অনুপ্রাণিত করেছে।

সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও পরে কাজটি অনেক সহজ হয়ে যায়।সহশিল্পী হিসেবে শাকিব খানের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।



মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা বলেন, সারা দেশের মানুষ আমাকে ভালোবেসেছে, ভোটও দিয়েছে।মানুষের এই ভালোবাসাকে তিনি নিজের বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখেন।

সৌন্দর্য প্রতিযোগিতা থেকে অভিনয়ে আসার বিষয়ে তিনি বলেন, বিশ্বজুড়েই এমন অনেক সফল উদাহরণ রয়েছে। এ প্রসঙ্গে তিনি ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া ও সুস্মিতা সেনের নাম উল্লেখ করেন। 

ক্যারিয়ার নিয়ে নিজের লক্ষ্যও জানিয়েছেন মিথিলা। তাঁর ইচ্ছা, একজন সফল অভিনেত্রী হিসেবে দর্শকের মনে জায়গা করে নেওয়া। পাশাপাশি মডেল হিসেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবেও নিজের পরিচয় ধরে রাখতে চান তিনি।

দর্শকের ভালোবাসাকেই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন মিথিলা। তাঁর ভাষায়, একজন শিল্পীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসা অর্জন করেই সামনে এগিয়ে যেতে চান তিনি।

এমআর/এসএন 

মন্তব্য করুন