© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুবলী নয়, শাকিবের প্রিয় দল জানেন অপু বিশ্বাস!

শেয়ার করুন:
বুবলী নয়, শাকিবের প্রিয় দল জানেন অপু বিশ্বাস!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ পিএম | ১৪ জুন, ২০২৬
বিশ্বকাপ ফুটবল-২০২৬ শুরু হতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। সেই উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের প্রিয় দল নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের পছন্দের দল।

তবে বিষয়টি নিয়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা। কারণ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দলের প্রতি সমর্থন জানিয়েছেন শাকিব। ২০১৪ সালের বিশ্বকাপের সময় এক ফটোশুটে তিনি জানিয়েছিলেন, তার প্রিয় দল ব্রাজিল। বিশেষ করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের খেলা তাকে মুগ্ধ করত।

অন্যদিকে ২০১৮ বিশ্বকাপের সময় শাকিব নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় দেন। সে সময় তিনি বলেন, ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসতেন এবং মাঠে খেলতে গিয়ে নিজেকে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মতো ভাবতেন। তাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখতেন তিনি। ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় তাকে।



সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের প্রিয় দল নিয়ে প্রশ্নের মুখোমুখি হন শাকিব। তবে এবার সরাসরি কোনো দলের নাম বলেননি তিনি।মজার ছলে জানান, আগে যে দলকে সমর্থন করেছেন, পরে সেই দল হারায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাই এবার খেলার পরিস্থিতি দেখে পরে সিদ্ধান্ত জানাবেন।

তবে শাকিব মুখ না খুললেও তার পছন্দের দল নিয়ে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। একই দাবি করেছেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তার ভাষ্য, শাকিব মূলত আর্জেন্টিনার সমর্থক।

মজার বিষয় হলো, অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল। একইভাবে শাকিবের আরেক স্ত্রী শবনম বুবলীও ব্রাজিল এবং নেইমারের সমর্থক হিসেবে পরিচিত। ফলে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থাকলেও ফুটবলের ক্ষেত্রে অপু ও বুবলীর পছন্দের দল এক।

এমআর/এসএন 

মন্তব্য করুন