© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

শেয়ার করুন:
মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ১৪ জুন, ২০২৬
মিশর ফুটবল দলের জার্সিতে থাকা সাতটি তারকা সরিয়ে নিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ফিফার অনুরোধেই তারা এ সিদ্ধান্ত নেয়।

ইএফএ জানিয়েছে, ফিফার অনুরোধে চলতি বিশ্বকাপে মিশরের জাতীয় ফুটবল দলের জার্সিতে থাকা সাতটি তারকা সরিয়ে ফেলা হবে। ফারাওদের জার্সিটি এই সাতটি তারকার জন্য বিখ্যাত, যা দলটির জেতা আফ্রিকা কাপ অফ নেশনস শিরোপার সংখ্যাকে নির্দেশ করে।



এই সাত তারকা সরিয়ে ফেলতে ফিফা থেকে চিঠি দেওয়া হয়েছিল মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। যাতে বলা হয়েছিল, বিশ্বকাপে দলগুলোর জার্সিতে মহাদেশীয় সাফল্য নির্দেশকারী তারকাগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।


আরআই/টিকে

মন্তব্য করুন