© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ব্রাজিলের ড্র আমাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে’

শেয়ার করুন:
‘ব্রাজিলের ড্র আমাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ১৪ জুন, ২০২৬
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও উন্মাদনা প্রকাশ করতে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের একাংশ। রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আর্জেন্টিনার সমর্থক সাইফ মাশরাফি বলেন, ‘মরক্কোর সঙ্গে ব্রাজিলের ড্র হওয়ায় আমাদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাজিলের হেক্সা মিশন দিন দিন তলানির দিকেই যাবে। আর এটাই আমরা আজকে বেশি করে উদযাপন করব।’

আর্জেন্টিনার আরেক সমর্থক মোহাম্মদ নাঈম খান বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে মনে-প্রাণে সমর্থন করি। দলের প্রথম ম্যাচের জয়-পরাজয় দিয়ে আমাদের ভালোবাসা পরিমাপ করা যায় না। গত বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ান হয়েছি। এবারও লিওনেল মেসির ওপর আমাদের পূর্ণ ভরসা আছে এবং আমরাই ট্রফি জিতব।’

আর্জেন্টিনার সমর্থক শাহাদাত তানভীর রাফি বলেন, ‘২০২২ সালেও ব্রাজিল হেক্সা মিশনের স্বপ্ন দেখেছিল, এবারও দেখছে, যা ২০৩০ সালেও অধরা থেকে যাবে বলে মনে হচ্ছে।’ প্রসঙ্গত, আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

আরআই/টিকে

মন্তব্য করুন