© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুবাইয়ে গ্রেফতার বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট

শেয়ার করুন:
দুবাইয়ে গ্রেফতার বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ পিএম | ১৪ জুন, ২০২৬
সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল। দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় জারি করা ইন্টারপোলের তথ্যে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। এসময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট।

দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েব সাইটে অনেকদিন ধরেই মোস্ট ওয়ান্টেড আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চেয়েছিল বাংলাদেশ। দেশের সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজীর আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা দীর্ঘদিন ধরেই মানুষের মুখে মুখে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের বিভিন্ন মামলায় তাকে দেখানো হয়েছে ফেরারি।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু বারবার তার অবস্থান বদল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটি সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য।

বিমানবন্দরের অত্যাধুনিক এআইভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্যভান্ডার মিলিয়ে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দফতর সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

দুবাই পুলিশের বরাতে জানা যায়, বেনজীর লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি।

ইন্টারপোলের সেই নোটিশের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। ১২ জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেফতারের সময় তার কাছে একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট ছিল।

আওয়ামী লীগ সরকারের সময় থেকে সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা মানুষের মুখে মুখে। সেখানে নামে বেনামে অঢেল সম্পদ গড়েছেন বলেও লোকমুখে আছে নানা আলোচনা। 

এসএন 

মন্তব্য করুন