© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

শেয়ার করুন:
ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ এএম | ১৭ জুন, ২০২৬
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে ফেলেছে ইরান। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা মাঠ ছাড়ে। তবে এই মুহূর্তে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধিদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসার গল্পটি খেলার চেয়েও বড় আকারে একটি রাজনৈতিক রূপ নিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে ইরানি খেলোয়াড়দের দুয়োধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়। এমনকি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সঙ্গীত বাজানোর সময়ও এই দুয়োধ্বনি শোনা যায়। গ্যালারিতে একই সময় ইরানের সাবেক ‘শাহ আমলের’ পতাকা ওড়াতে দেখা গেছে।

ম্যাচ শেষ হওয়ার পরপরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানি খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি খেলোয়াড়দের বলেন, ‘আমি জানি আপনারা কিসের মধ্য দিয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা সবকিছুর চেয়ে শক্তিশালী এবং আপনারা পুরো বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন। আপনাদের অনেক ধন্যবাদ।’



গত সপ্তাহেও ইনফান্তিনো ইরান দলের যুক্তরাষ্ট্রে ভ্রমণের জটিলতা নিয়ে কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘তাদের নিয়ে আসার জন্য যদি তেহরান থেকে আমাকে নিজে বাস চালাতে হতো, আমি তা-ই করতাম।’

তবে টুর্নামেন্টের সুযোগ-সুবিধা ও পরিস্থিতি নিয়ে মার্কিন কর্তৃপক্ষ ও ফিফার সমালোচনা করতে ছাড়েনি ইরানের জাতীয় দল। এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন দলের মিডফিল্ডার মোহাম্মদ মোহেবি। তাদের সাথে ন্যায্য আচরণ করা হচ্ছে না বলে অভিযোগ তার, ‘আমরা মেক্সিকো থেকে ম্যাচ শুরুর দিন সকালে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছি, কারণ আমাদের এখানে দীর্ঘ সময় থাকার অনুমতি নেই। এখন আমাদের আবার চলে যেতে হবে, ঠিক দুইদিন পর আবার এখানে ফিরে আসার জন্য। আমাদের সাথে মোটেও ন্যায্য আচরণ করা হচ্ছে না। কিন্তু আমাদের কিছু করারও নেই।’

এমআর/টিকে  

মন্তব্য করুন