© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসি যেদিন খেলা ছেড়ে দেবেন, আমরা তাকে ভীষণভাবে মিস করব: স্ক্যালোনি

শেয়ার করুন:
মেসি যেদিন খেলা ছেড়ে দেবেন, আমরা তাকে ভীষণভাবে মিস করব: স্ক্যালোনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ এএম | ১৭ জুন, ২০২৬
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই জাদুকরি পারফরম্যান উপহার দিলেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী মহাতারকার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাদুকরি ফুটবলে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করা মেসি ভাসছেন প্রশংসার সাগরে। ম্যাচ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি দলের অধিনায়কের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে যেন ভাষাই খুঁজে পাচ্ছিলেন না। তিনি সরাসরি বললেন, 'যেদিন সে ফুটবল খেলা ছেড়ে দেবে, সেদিন আমরা তাকে ভীষণভাবে মিস করব।'

স্ক্যালোনি বলেন, 'আমি বাকরুদ্ধ। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, একটি চুমু দিয়েছি এবং বলেছি যে আমি তাকে খুব ভালোবাসি। কারণ তাকে আর কী বলব বুঝতে পারি না। শুধু সে যে গোল করে তা নয়, মাঠে ও দলের মধ্যে সে যা ছড়িয়ে দেয়, সেটাও অসাধারণ। যেদিন সে থাকবে না, আমরা তাকে খুব মিস করব। তাই এখন আমাদের উচিত তাকে উপভোগ করা, কারণ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'



ক্যানসাস সিটিতে ৩-০ ব্যবধানে জয়ের পর মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন, দুজনেরই গোলসংখ্যা ১৬।


আরআই/ এসএন

মন্তব্য করুন