© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক

শেয়ার করুন:
বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫১ পিএম | ১৭ জুন, ২০২৬
বাজেটের অভাবে অনেক কিছু করা সম্ভব হয় মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, তবে কিছু কাজ বাজেটের দোহাই দিয়েও পার পাওয়া যাবে না।


এছাড়া বিগত সরকারের তুলনায় বর্তমান প্রসাশকের কর্মকর্তারা বেশি সক্রিয় ও দ্রুততার সঙ্গে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ।

 
বুধবার (১৭ জুন) দুপুরে রাজধানীর লালবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা নাগরিক সেবা নিয়ে জণগনের গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

 
এ সময় দক্ষিণের প্রশাসক জানান, বর্জ্যব্যবস্থাপনা, সড়কে লাইট, মশা নিধনে বিশাল প্রকল্প নিতে হবে। একই সঙ্গে জনগণকেও সচেতন হতে হবে।
 
সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নাগরিক সনদ দেয়ার ক্ষেত্রে কোনো তালবাহান করা যাবে না। জন্মসনদে ঝামেলা, ওয়ারিশ সাটিফিকেটের বৈধ হলে অবিলম্বে তা জনগণকে দিতে হবে। এছাড়া বড় পরিকল্পনা না নিলে পুরান ঢাকার জলাবদ্ধতা কমবে না এবং ওয়াসার পানির লিকেজ, গ্যাসের লাইনের লিকেজসহ নানা নাগরিক সমস্যা তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ।

টিজে/টিকে 

মন্তব্য করুন