রাত জেগে বিশ্বকাপ দেখেও সুস্থ থাকবেন কীভাবে?
ছবি: সংগৃহীত
১০:৩৩ পিএম | ১৭ জুন, ২০২৬
ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ১১ জুন শুরু হওয়া টুর্নামেন্টে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ১০৪টি ম্যাচের এই টুর্নামেন্ট ১৯ জুলাই পর্যন্ত।
রাত জেগে খেলা দেখতে গিয়ে শরীরে বিপদ ঢেকে আনছেন অনেকে। এই সমস্যার সমাধানে সতর্ক করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, ঘুমের ঘাটতি হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে মানবদেহে রক্তচাপের আচমকা ওঠানামা বা ফ্ল্যাকচুয়েশন দেখা দেয়। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি কয়েক গুণ বেশি।
চিকিৎসকদের মতে, বারবার ঘুমের এই রুটিন বদল স্বাস্থ্যের উপর মারাত্মক কুপ্রভাব ফেলে। পর্যাপ্ত ‘রেম স্লিপ’ না হলে শরীর ও মন- দুই-ই ক্লান্ত হয়ে পড়ে। এর জেরে দেখা দিতে পারে অনিদ্রা বা ইনসোমনিয়া, খিটখিটে মেজাজ এবং দিনের বেলা তীব্র ক্লান্তি। শুধু তাই নয়, এর সরাসরি প্রভাব পড়বে কর্মক্ষেত্রেও। কমবে মনোযোগ এবং কাজের সামগ্রিক দক্ষতা।
খেলা দেখার চরম উত্তেজনা আর বিনিদ্র রজনী- এই দুই সবচেয়ে বেশি ক্ষতি করে কার্ডিওভাসকুলার সিস্টেমকে। চিকিৎসকদের মতে, ঘুমের ঘাটতি হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে মানবদেহে রক্তচাপের আচমকা ওঠানামা বা ফ্ল্যাকচুয়েশন দেখা দেয়। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি কয়েক গুণ বেশি। দীর্ঘ দিন ধরে ঘুমের এই অনিয়ম চলতে থাকলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্রনিক হার্টের অসুখের মতো প্রাণঘাতী জটিলতা তৈরি হতে পারে।
রাত জেগে খেলা দেখে সুস্থ থাকতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে-
কম আহার: রাতের খাবার হতে হবে হালকা এবং তা মাঝরাতের অনেক আগেই সেরে ফেলা উচিত।
হাইড্রেটেড থাকা: রাত জাগার ক্লান্তি দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে।
ক্যাফেইন বর্জন: খেলা দেখার এনার্জি পেতে গভীর রাতে অতিরিক্ত চা, কফি বা অ্যালকোহল থেকে বিরত থাকুন।
ঘুমের ঘাটতি পূরণ: রাতের ঠিক মতো ঘুমাতে না পারলে দিনের অন্য সময়ে ঘুমিয়ে নিতে হবে।
এসকে/টিকে