© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসিই সর্বকালের সেরা, মেনে নিলেন রোনালদো

শেয়ার করুন:
মেসিই সর্বকালের সেরা, মেনে নিলেন রোনালদো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৮ এএম | ১৮ জুন, ২০২৬
আর অন্যতম নয়, লিওনেল মেসি-ই সর্বকালের সেরা ফুটবলার! কথাটি খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও’র। মেসিকে নিজে সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছেন, বিশ্বকেও এই সত্য মেনে নিতে বলেছেন তিনি। খবর মুন্দো আলবিসেলেস্তের।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির দুরন্ত পারফরম্যান্সে শুভসূচনা করেছে আর্জেন্টিনা। অধিনায়কের হ্যাটট্রিকের ৩-০ গোলে জিতে ম্যাচটি জিতে নেয় আলবিসেলেস্তেরা।

ক্যানসাস সিটি স্টেডিয়ামে নেমে প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ খেলার কীর্তি গড়া দিয়ে শুরু মেসির। এরপর বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিকের আনন্দে ডানা মেলেন তিনি। তাতে তিন গোলের ঘাটতি পুষিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসান। রেকর্ডটি নিজের করে নেয়া স্রেফ তার জন্য এখন সময়ের ব্যাপার।



৩৯ ছুঁইছুঁই মেসি আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও ছুঁয়েছেন। দেশের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় আগে থেকে ছিলেন, এখন গোল ১২০টি। এই বিশ্বকাপ শেষে চূড়ার উচ্চতা আর কতখানি বাড়ে, কে জানে!

আর এই ম্যাচের পরই নিজের অন্যতম প্রিয় ফুটবলারের কাছ থেকে সর্বকালের সেরার খেতাবও পেয়ে গেলেন মেসি। ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও অকপটে বললেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য এবং যে মানুষ এটি ভাঙল, তা বিশ্বের কোনও ফুটবল সমর্থককেই বিস্মিত করেনি। যখনই মেসি মাঠে নামে, তখনই সবকিছু ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন সব লুকোছাপা বন্ধ করে মেনে নেওয়া উচিত, সে-ই সর্বকালের সেরা।’

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির নিজেকে মেলে ধরা রাতটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, মনে করেন এই ব্রাজিলিয়ান গ্রেট। তার ভাষায়, ‘সে প্রতিটি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং বিশ্বকাপেও। তারপরও তাকে (তার শ্রেষ্টত্ব) নিয়ে সংশয় রয়ে যাবে। কিন্তু, সে যে রাতটি কাটাল, এটা ইতিহাসের পাতায় অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত হিসেবে রয়ে যাবে।’

এমআই/টিএ 


মন্তব্য করুন