© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতে

শেয়ার করুন:
দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ এএম | ১৯ জুন, ২০২৬
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪; যা হালকা মাত্রার একটি ভূমিকম্প। 

আর উৎপত্তিস্থল সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর, যা ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩৬১ কিমি উত্তর পূর্বে।

এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়ে। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকেও রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।

এসকে/টিকে

মন্তব্য করুন