© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, হলুদে আর্জেন্টিনা

শেয়ার করুন:
বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, হলুদে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ এএম | ১৯ জুন, ২০২৬
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দল হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল। ১১৫টি ম্যাচে ১১টি লাল কার্ড দেখে শৃঙ্খলাভঙ্গের তালিকায় সবার ওপরে অবস্থান করছে সব বিশ্বকাপে খেলা কিংবা সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুইয়ে আছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা অবশ্য একা নয়, তাদের সঙ্গী ক্যামেরুন। বিশ্বকাপের ইতিহাসে দুদলই সমান ৯টি কার্ড দেখেছে।

ঠিক পরেই আছে ৮টি করে কার্ড দেখা নেদারল্যান্ডস, ইতালি ও উরুগুয়ে। ৭টি করে লাল কার্ডে যৌথভাবে চারে আছে জার্মানি-মেক্সিকো। বিপরীতে পাঁচে থাকা ফ্রান্স-পর্তুগাল লাল কার্ড দেখেছে ৬টি করে। 



অন্যদিকে, ১৩৪টি হলুদ কার্ড খেয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা। তাদের ধারেকাছে নেই অন্যরা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছাকাছি দলটি হচ্ছে জার্মানি। তাদের নামের পাশে হলুদ কার্ড ১১৮টি। ব্রাজিল দেখেছে ১১১টি। 

১০৩ কার্ড দেখা নেদারল্যান্ডসের বিপরীতে পাঁচ নম্বরে আছে ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির কার্ড ৯০টি।

এসকে/টিএ

মন্তব্য করুন