© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ১৯ জুন, ২০২৬
মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে রাসেল ও আরাফাত নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাসেল সাভারের ব্রাক্ষণবাড়িয়া গ্রামের মো. আলমের ছেলে ও আরাফাত একই গ্রামের মো. কাওছারের ছেলে। 

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতবর বলেন, সন্ধ্যার দিকে আরিচাগামী মুরগী বহনকারী একটি খালি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএন/এসএন



মন্তব্য করুন