সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০১:৫১ পিএম | ১৯ জুন, ২০২৬
সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামার আগেই বাংলাদেশকে ধাক্কা দিল টস। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে নামছে স্বাগতিকরা।
প্রথম ম্যাচে ৪ উইকেটের পরাজয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি কার্যত স্বাগতিকদের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া। অন্যদিকে জিততে পারলে সিরিজে সমতা ফেরাবে বাংলাদেশ এবং শেষ ম্যাচে গিয়ে নিষ্পত্তি হবে শিরোপার।
প্রথম ম্যাচের পর একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদী হাসানকে বাইরে রেখে সুযোগ দেয়া হয়েছে গতিময় পেসার নাহিদ রানাকে এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। সিরিজে টিকে থাকার লক্ষ্যে বোলিং আক্রমণে নতুন ভারসাম্য আনার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে।
বাংলাদেশের একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, এডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
কেএন/এসএন