© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তীব্র গরমে বিশেষ ব্যবস্থায় আর্জেন্টিনার অনুশীলন

শেয়ার করুন:
তীব্র গরমে বিশেষ ব্যবস্থায় আর্জেন্টিনার অনুশীলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০১ পিএম | ১৯ জুন, ২০২৬
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার। ম্যাচের পর একদিনের বিশ্রামের পর আবার নেমে পড়েছে অনুশীলনে।

তবে মাঠের লড়াই উতরে গেল যুক্তরাষ্ট্রের তীব্র গরমও এখন লিওনেল মেসিদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কানসাসে বৃহস্পতিবারের অনুশীলনে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। জানা যায়, কানসাসের ৩৬ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে অনুশীলনে বেগ পেতে হচ্ছে আর্জেন্টিনাকে। তাই প্লেয়ারদের গায়ে দেখা যায় ফর্মুলা ওয়ানে বহুল ব্যবহৃত বিশেষ ‘কুলিং ভেস্ট’। তাদের জার্সি প্রস্তুতকারী সংস্থাই এই কুলিং ভেস্ট তৈরি করেছে। 



এই ভেস্টে থাকে একাধিক পকেট, যেখানে থাকে একধরনের ঠাণ্ডা জেল। সেটা প্লেয়ারদের শরীরের কাছাকাছি থাকায় তা শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। আগে এই জেলগুলোকে ঠাণ্ডা করা হয়, এর পর সেগুলো পরে নামেন প্লেয়াররা।

একটা কুলিং ভেস্টের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এর পাশাপাশি রয়েছে বিশেষ বুটও, যার সহজে পা-কে গরম হতে দেয় না। তবে আর্জেন্তিনা একমাত্র দল নয়। এর আগে স্পেন বিশ্বকাপের প্রস্তুতির সময় থেকেই বিশেষ ভেস্ট ব্যবহার করছিল। সৌদি আরবের মতো গ্রীষ্মপ্রধান দেশের প্লেয়াররাও এই বিশেষ ভেস্ট ব্যবহার করছেন।

এসএ/এসএন

মন্তব্য করুন