চোট সেরে দলে ফিরলেন আর্জেন্টাইন মিডফিল্ডার
ছবি: সংগৃহীত
০৩:২৭ এএম | ২০ জুন, ২০২৬
চোট সমস্যায় বিশ্বকাপের প্রথম ম্যাচে পারেদেসকে নামাতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল অস্ট্রিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাবেন তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে খেলেননি পারেদেস। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে তিনি খেলার সুযোগ পেতে চলেছেন।
ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এডুলের জানিয়েছেন, পারেদেস অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলার সুযোগ পাবেন, সম্ভবত দ্বিতীয়ার্ধে। দলের বাকি সদস্যদের সাথে পরপর বেশ কয়েকটি স্বাভাবিক প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।
ম্যানেজার লিওনেল স্কালোনি ম্যাচের দিন পর্যন্ত তার অগ্রগতি মূল্যায়ন করবেন। কিন্তু সব লক্ষণই ইঙ্গিত দিচ্ছে যে, ডালাসে মাঠে নেমে মিডফিল্ডের মূল স্তম্ভ হিসেবে খেলবেন পারেদেস।
আরআই/টিএ