ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৫:০৭ এএম | ২০ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে না জড়ানোয় চীনের প্রতি তিনি কৃতজ্ঞ। তার দাবি, তিনি ব্যক্তিগতভাবে চীনকে এই সংঘাতে অংশ না নেওয়ার অনুরোধ করেছিলেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই অনুরোধ মেনে নিয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি চীনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তাদের ইরানের বিষয়ে জড়িত না হতে বলেছিলাম।
হরমুজ প্রণালি দিয়ে চীনের বিপুল পরিমাণ জ্বালানি আমদানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশটির প্রায় ৫০ শতাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথের মাধ্যমে আসে। এরপরও বেইজিং সংঘাতে হস্তক্ষেপ থেকে বিরত থেকেছে।
ট্রাম্পের মতে, তারা তাদের ৫০ শতাংশ তেল হরমুজ প্রণালি থেকে পায়। কিন্তু আমি প্রেসিডেন্ট শি-কে বলেছিলাম যেন তারা এতে জড়িত না হয়। তিনি বলেছিলেন, জড়াবেন না এবং সত্যিই জড়াননি।
চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির তিনি আরও বলেন, তিনি বিষয়টি খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। আমি এজন্য তার প্রতি কৃতজ্ঞ।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। হোয়াইট হাউস জানিয়েছে, ভ্যান্স আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন না।
এর একদিন আগে ইরান ও যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করে নেয়।
সূত্র : আল জাজিরা