© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনচুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানি করতে পারে ইরান

শেয়ার করুন:
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানি করতে পারে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ২০ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে তেহরানের জন্য আবারও উন্মুক্ত হতে পারে তেল ও জ্বালানি রফতানির বড় বাজার। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধপূর্ব উৎপাদন সক্ষমতা এবং বর্তমান বাজারদর বিবেচনায়, ইরান তেল বিক্রি থেকে বছরে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করতে পারে। এতে দেশটির অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, সম্ভাব্য চুক্তির আগাম ইঙ্গিত হিসেবে কয়েকটি ইরানি তেলবাহী ট্যাংকার ইতোমধ্যে বন্দর ছেড়ে যাত্রা শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এমনকি, চলতি সপ্তাহে, সেগুলোর কিছু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে বলেও দাবি করা হয়েছে। 

বিশ্লেষকদের মতে, এটি ইরানের প্রত্যাশিত তেল রফতানির পুনরায় শুরু হওয়ার একটি প্রাথমিক সংকেত হতে পারে।

এমআই/টিএ

মন্তব্য করুন