© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফা বিশ্বকাপ ২০২৬রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র

শেয়ার করুন:
রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ পিএম | ২০ জুন, ২০২৬
হাইতির বিপক্ষে দাপুটে জয়ে আবারও আলো ছড়ালেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ৩-০ গোলের এই জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

চলতি বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও গোল করেছিলেন ভিনিসিয়ুস। এর আগে, ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও গোলের দেখা পেয়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে তিনে।

এই অর্জনের মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস। রোনালদিনহো বিশ্বকাপে দুটি গোল করেছিলেন, যার দুটিই এসেছিল ২০০২ আসরে। আর মাত্র ছয় ম্যাচ খেলেই সেই সংখ্যাকে ছাড়িয়ে গেলেন বর্তমান ব্রাজিল তারকা।



হাইতির বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন ম্যাথিউস কুনহা। এর ফলে বিশ্বকাপে ভিনিসিয়ুসের মোট গোল-অবদান দাঁড়িয়েছে ছয়ে। এখন পর্যন্ত তিনি করেছেন তিন গোল এবং করিয়েছেন তিনটি গোল।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে গোল অবদানের হিসাবেও রোনালদিনহোর পাশে জায়গা করে নিয়েছেন ভিনিসিয়ুস। 

২০০২ বিশ্বকাপে দুটি গোলের পাশাপাশি তিনটি গোল করিয়েছিলেন রোনালদিনহো। পরে ২০০৬ বিশ্বকাপে যোগ করেছিলেন আরও একটি সহায়তা। সব মিলিয়ে ১০ ম্যাচে তার গোল অবদান ছিল ছয়টি।

অন্যদিকে মাত্র ছয় ম্যাচেই সেই সংখ্যা স্পর্শ করেছেন ভিনিসিয়ুস। সামনে আরও ম্যাচ থাকায় রোনালদিনহোর এই রেকর্ডও ভেঙে দেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তার সামনে।

এমআর/টিকে  

মন্তব্য করুন