হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, শুভেচ্ছা জানালেন হিমি
ছবি: সংগৃহীত
০৯:০২ পিএম | ২০ জুন, ২০২৬
বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিয়ে মেতে আছেন শোবিজ অঙ্গনের তারকারাও। পছন্দের দলের পক্ষ নিয়ে চলছে কথার লড়াই।
প্রতিপক্ষ দলের সমর্থকদের সঙ্গে রসিকতা করার পাশাপাশি বিভিন্ন মজার কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তারা। শনিবার হাইতির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপের আমেজে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল সমর্থকরা।
এই আমেজে মেতেছেন ব্রাজিল সমর্থক টিভি নাটকের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। প্রথম ম্যাচ নিয়ে তিনিও অবশ্য হতাশ ছিলেন।
এক মুহূর্তের জন্য দল বদলের চিন্তাও এসেছিল মাথায়! তবে আজকের ম্যাচে মনোবল বেড়েছে তার। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় দলকে।
বলে রাখা যায়, শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমআর/টিকে