© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফা বিশ্বকাপ ২০২৬জাপান ও তিউনিসিয়ার ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের ১০০০তম ম্যাচ

শেয়ার করুন:
জাপান ও তিউনিসিয়ার ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের ১০০০তম ম্যাচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ২০ জুন, ২০২৬
১৯৩০ সালে ফ্রান্স ও মেক্সিকোর ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপের যে যাত্রা শুরু হয়েছিল, আগামীকাল জাপান ও তিউনিসিয়ার ম্যাচটি সেই যাত্রার হাজারতম। মেক্সিকোর গুয়াদালুপেয় দুদল বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলতে নামবে।

ম্যাচটিতে মানুষের নজর থাকবে জাপানের কারণে। হাজিমে মরিয়াশুর শিষ্যরা আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করেছিল। গত দুই আসরেই শেষ ষোলোতে খেলেছে তারা, এরমধ্যে ২০২২ সালে হারিয়েছিল জার্মানি ও স্পেনের মতো দলকে।



তিউনিসিয়া নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে হেরেছে সুইডেনের কাছে। ওই ম্যাচের পরই বরখাস্ত হন সাব্রি লামোচি। তার জায়গায় কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হার্ভ রেনার্ড। রেনার্ড আফ্রিকান দল নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে অপরিচিত নন, তিনি ২০১৪ সালে আইভরি কোস্ট ও ২০১৮ সালে মরক্কোর কোচ ছিলেন।

দুদল অতীত পরিসংখ্যান জাপানের জন্যই স্বস্তিদায়ক। ৬ ম্যাচের মুখোমুখি দেখায় জাপানের ৫ জয়ের বিপরীতে তিউনিসিয়ার জয় একটিতে।স্বাভাবিকভাবে গোল করায়ও জাপান এগিয়ে, সামুরাই ব্লুদের ৮ গোলের বিপরীতে তিউনিসিয়ার গোল ৩টি।

এই ম্যাচে জাপান জয় পেলে তাদের নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, তিউনিসিয়া এই ম্যাচে না জিতলে তারা কঠিন পরিস্থিতিতে পড়বে। সেক্ষেত্রে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে তাদের শেষ ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে হারাতেই হবে।

এমআর/টিকে  

মন্তব্য করুন