সুইডেনকে ৫–১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত
০১:০৯ এএম | ২১ জুন, ২০২৬
ডাচদের হয়ে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুজনেই জোড়া গোল এবং একটি গোল করেন ক্রিসেনসিও সামারভিল। অন্যদিকে সুইডেনের হয়ে একটি গোল পরিশোধ করেন অ্যান্থনি এলাঙ্গা।
হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ।
নেদারল্যান্ডসের পক্ষে মাত্র ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবি।
ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।
১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।

বিরতির পরপরই ব্যবধান ৩–০ করে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
অন্যদিকে ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে সুইডেনের হয়ে একটি গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডাচদের হয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।
এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠে এল নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।
টিজে/টিএ