আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি
ছবি: সংগৃহীত
০৮:২৪ পিএম | ২১ জুন, ২০২৬
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মেলোনির রাজনৈতিক জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পর এবং তিনি একসঙ্গে একটি ছবির জন্য বারবার অনুরোধ করেছিলেন, বলে তার দাবি পুনর্ব্যক্ত করার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলোনি সমালোচনা করেন।
ট্রাম্প শনিবার বলেছেন যে, ইতালিতে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার মাত্রা ভালো নয়।
তিনি মেলোনিকে ইরানকে ‘পারমাণবিক অস্ত্র অর্জন বা তৈরি করা থেকে’ বিরত রাখার মার্কিন প্রচেষ্টাকে সমর্থন না করার জন্যও অভিযুক্ত করেছেন।
ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে মেলোনি মন্তব্য করেছিলেন, ট্রাম্পের অবিরাম, বিনা উস্কানিতে করা আক্রমণ ছিল অর্থহীন।
মেলোনি বলেন, ‘আমার জনপ্রিয়তার কথা বলতে গেলে, আপনার বন্ধু হওয়াটা তাতে কোনো সাহায্য করেনি, আর তা আপনার সাথে আমার সম্পর্কের ওপরও নির্ভর করে না।’
তিনি আরও যোগ করেন, ‘আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়। আমি আপনাকে আপনার নিজের দিকে মনোযোগ দেয়ার পরামর্শ দিচ্ছি।’
শনিবার সকালে ট্রাম্প আরও বলেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের জন্য ইতালীয় বিমান ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিয়ে মেলোনি ব্যাপক লজিস্টিক অসুবিধা সৃষ্টি করেছেন।
জবাবে, ইতালীয় নেতা বলেন, ইতালীয় ঘাঁটিগুলোর ব্যবহার চুক্তিভিত্তিক শাসনব্যবস্থা, যা আমরা সর্বদা সম্মান করে এসেছি এবং যতদিন আমি প্রধানমন্ত্রী আছি, ততদিন তা লঙ্ঘন করা যাবে না।
এদিকে, শুক্রবার মেলোনি বলেছেন, এই সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠকে তিনি একটি ছবির জন্য ‘অনুরোধ’ করেছিলেন বলে ট্রাম্প যে দাবি করেছিলেন, তাতে তিনি বিস্মিত হয়েছেন।
এই বছর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের পর থেকে দুই দেশের মধ্যে যে ফাটল তৈরি হচ্ছে, তা এই দুজনের মধ্যকার চলমান বাক্যবিনিময়কে সামনে এনেছে।
অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
জি৭ সম্মেলনে ট্রাম্প ও মেলোনিকে ঘনিষ্ঠ আলাপচারিতায় মগ্ন অবস্থায় দেখা গিয়েছিল এবং ইতালীয় নেতা পরে সাংবাদিকদের বলেছিলেন যে তাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং কোনো পারস্পরিক দোষারোপ হয়নি।
কিন্তু এর কিছুক্ষণ পরেই, ট্রাম্প ইতালির লা৭ টিভি চ্যানেলকে একটি ফোন সাক্ষাৎকার দেন, যেখানে তিনি অভিযোগ করেন, সে (মেলোনি) আমার সাথে একটি ছবি তোলার জন্য অনুনয় করেছিল; তার জন্য আমার খারাপ লেগেছিল।
সূত্র: বিবিসি
এমআর/টিকে