© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ পিএম | ২৩ জুন, ২০২৬
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। খবর এপি নিউজ এজেন্সির। 

পাকিস্তান সফরে পেজেশকিয়ান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করবেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে সংঘাত শুরু হওয়ার পর এটিই তার প্রথম পাকিস্তান সফর। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন। 

সুইজারল্যান্ডে সাম্প্রতিক দীর্ঘ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করেন। এরপর পাকিস্তান ও কাতার জানায়, দুই পক্ষ ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য একটি রোডম্যাপ এ একমত হয়েছেন। এর অংশ হিসেবে বাকি সপ্তাহজুড়ে সুইস রিসোর্টে কারিগরি আলোচনা চলবে। এদিকে, পাকিস্তান সফরের আগে পেজেশকিয়ান বলেন, আলোচনার সফলতা নির্ভর করবে দুই পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর। 

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ওমানের উদ্দেশে যাত্রা করছেন বলে জানা গেছে। তিনি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে সমন্বিত ব্যবস্থা সুসংহত করার বিষয়ে আলোচনা করবেন। 

টিজে/টিএ 

মন্তব্য করুন