© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টুইঙ্কলকে নিয়ে অক্ষয়ের মনে ভয়!

শেয়ার করুন:
টুইঙ্কলকে নিয়ে অক্ষয়ের মনে ভয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ২৬ জুন, ২০২৬
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবনের আড়াই দশক পেরিয়ে গেছে। রূপালি পর্দায় অ্যাকশন হিরো হিসেবে অক্ষয় কুমারের বেশ দাপট থাকলেও বাস্তব জীবনে স্ত্রী টুইঙ্কলের কড়া সমালোচনাকে বেশ সমীহ করে চলেন তিনি। 

শুক্রবার (২৬ জুন) তার নতুন সিনেমা ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর মুক্তি পেল। এর আগে এই সিনেমার এক প্রচারণায় অংশ নিয়ে অক্ষয় বলেই ফেললেন- তার অভিনয়ের সমালোচনা করতে গিয়ে টুইঙ্কল তাকে যেকোনো সময় মেরে ফেলতে পারেন। 

বিষয়টি স্পষ্ট করলে, টুইঙ্কল খান্না বলিউডে তার ধারালো লেখা ও স্পষ্ট কথার জন্য বেশ পরিচিত। স্বামী অক্ষয় কুমারের কোনো সিনেমা খারাপ হলে তিনি মোটেও খাতির করেন না। একদম মুখে যা আসে, সরাসরি ও নির্মমভাবে বলে দেন- এমনই দাবি অক্ষয়ের।



সে সময় অক্ষয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার কাজের সবচেয়ে বড় সমালোচক কে? কোনো দ্বিধা ছাড়াই অভিনেতা তার স্ত্রী টুইঙ্কল খান্নার নাম নেন। অক্ষয় জানান, তার সিনেমার মূল্যায়ন করার সময় টুইঙ্কল কোনো রাখঢাক করেন না; বেশ ‘কঠোর’ বলেও মন্তব্য করেন। রসিকতার ছলে অক্ষয় বলেন, সমালোচনা করতে গিয়ে টুইঙ্কল আমাকে যেকোনো সময় যদি মেরেও ফেলে, এ নিয়ে কিছু বলার ও থাকবে না। 

তবে সম্প্রতি অক্ষয় অভিনীত এবং প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমার ট্রেলার দেখে টুইঙ্কল বেশ প্রশংসা করেছিলেন। স্ত্রীর কাছ থেকে এমন প্রশংসা পাওয়াকে ‘বিরল ঘটনা’ হিসেবেও মন্তব্য করে মজা নেন। 

বলিউডে স্পষ্টভাষী ও বিচক্ষণ দম্পতি হিসেবে অক্ষয় ও টুইঙ্কলের বেশ সুনাম রয়েছে। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তাদের রসাত্মক পোস্ট ভক্তদের বেশ আনন্দ দেয়। তবে সমস্ত সমালোচনা ও ঠাট্টার মধ্য দিয়েও দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তারা সুন্দর এক দাম্পত্য জীবন পার করছেন।

এসএ/টিকে

মন্তব্য করুন