মৃত্যুর ৯ দিন পরে কেন শেষকৃত্য হলো সঞ্চিতার?
ছবি: সংগৃহীত
১২:১০ এএম | ২৭ জুন, ২০২৬
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালের অকালমৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি তাঁর সহকর্মী ও ভক্তরা। মৃত্যুর নয় দিন পর অবশেষে সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর শেষকৃত্য।
গত ২৩ জুন পরিবারের উপস্থিতিতে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’-খ্যাত এই অভিনেত্রী গত ১৪ জুন মুম্বাইয়ের নালাসোপারায় নিজ বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত এখনো চলছে।
এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে নারাজ কর্তৃপক্ষ।

মৃত্যুর পরপরই সঞ্চিতার মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী মহারাষ্ট্রে তাঁদের পৈতৃক বাড়িতে নেওয়া হয়। সেখানেই পারিবারিক রীতি মেনে ২৩ জুন তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
মূলত গ্রামের বাড়িতে শেষকৃত্যের আয়োজন করায় টেলিভিশন অঙ্গনের অনেক সহকর্মী সেখানে উপস্থিত থাকতে পারেননি।
পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই অভিনেত্রীকে শেষ বিদায় জানানো হয়। তাঁর আকস্মিক মৃত্যু এখনো শোকের ছায়া হয়ে আছে ভক্ত ও সহকর্মীদের মনে।
একেএস/টিএ