© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৯ এএম | ২৮ জুন, ২০২৬
দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৮ জুন) রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ৬ থেকে ৫৯ মাসের ২ কোটি ৫৫ লাখ শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে থেকে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
 
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে সরকারের কাছে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত আছে।
  
ক্যাম্পেইনে কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়াতে পারলে পরবর্তী দিন নির্দিষ্ট কেন্দ্রে দেয়া হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।
 
এ ছাড়া, জন্মের পর থেকে অন্তত ছয় মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানোর অনুরোধ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
 
এ সময় মন্ত্রী জানান, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এ ছাড়া, ভিটামিন ‘এ’ ক্যাপসুলেরও কোনো মজুত ছিল না।
 
মো. সাখাওয়াত হোসেন জানান, এবার হামের টিকা শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে। কেউ বাদ পড়লে এখনো খুঁজে খুঁজে দেয়া হচ্ছে।
 
হামের টিকার মান নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, অত্যন্ত উন্নত মানের টিকা দেয়া হয়েছে। 

কেএন/টিকে

মন্তব্য করুন