© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুমিনুলের ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৩

শেয়ার করুন:
মুমিনুলের ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ২৮ জুন, ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ রানে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় সফরকারীরা।

এরপর দলের হাল ধরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুমিনুল ইতোমধ্যে ১১টি বাউন্ডারির সাহায্যে ফিফটি তুলে নিয়েছেন।




এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৩ রান। ৬০ ও ১৮ রানে ব্যাট করছেন মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

এমআর/টিএ  

মন্তব্য করুন