© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশী সাংবাদিকদের কাছে উচ্ছ্বসিত ভালোবাসা প্রকাশ আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজের

শেয়ার করুন:
বাংলাদেশী সাংবাদিকদের কাছে উচ্ছ্বসিত ভালোবাসা প্রকাশ আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ২৮ জুন, ২০২৬
বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। বলেছেন, ‘আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

বছর তিনেক আগে বাংলাদেশে এসে সংক্ষিপ্ত সফরে ভক্ত-সমর্থকদের ভালোবাসার জোয়ার দেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশের মানুষদের উদ্দাম সমর্থন নিয়মিতই দেখেন তিনি। তাই তো বাংলাদেশের মানুষকে হৃদয়ে জায়গা দিয়েছেন এমিলিয়ানো। বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও তিনি জানিয়ে দিলেন, বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য রয়েছে তার বুক ভরা ভালোবাসা।



ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানানোর পর উপস্থিত বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন এমিলিয়ানো।সেখানে বাংলাদেশের জন্য তার উচ্ছ্বসিত ভালোবাসা প্রকাশ পায়। বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

এমিলিয়ানো বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

এমআর/টিএ 

মন্তব্য করুন