© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ, জাতীয় সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

শেয়ার করুন:
বাংলাদেশ, জাতীয়  সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ পিএম | ২৯ জুন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শেষে এক ভিন্নধর্মী রাজনৈতিক সম্প্রীতির দৃশ্য দেখা গেছে। সোমবার (২৯ জুন) অধিবেশন কক্ষেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আন্তরিকভাবে কুশল বিনিময় করেছেন।

অধিবেশন শেষ হওয়ার পর পুরনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে এই দুই শীর্ষ নেতা হাসিমুখে একে অপরের সঙ্গে করমর্দন করেন। এরপর কিছুক্ষণ তাদের অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বলতে দেখা যায়। এ সময় তারা একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, যা সংসদ কক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। অতীতে সংসদে এমন দৃশ্য সাধারণত দেখা যায়নি।

সৌহার্দ্যপূর্ণ এই কুশল বিনিময়ের সময় তাদের পাশেই উপস্থিত ছিলেন এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের রাজনৈতিক ইতিহাসে শীর্ষ নেতাদের এমন আন্তরিকতাপূর্ণ অবস্থান ত্রয়োদশ জাতীয় সংসদে এক নতুন সম্প্রীতির নজির স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএন 

মন্তব্য করুন