© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ষাটের পরও বাজল বিয়ের সানাই, তালিকায় হলিউড থেকে বলিউড

শেয়ার করুন:
ষাটের পরও বাজল বিয়ের সানাই, তালিকায় হলিউড থেকে বলিউড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১২ পিএম | ০৩ জুলাই, ২০২৬

বিয়ে বা ভালোবাসার জন্য বয়স কখনোই বাধা নয়। কখনো কখনো সঠিক মানুষটির জন্য অপেক্ষা করাও সার্থক হয়ে ওঠে।


সেই কথাই যেন প্রমাণ করেছেন বিশ্বের অনেক জনপ্রিয় তারকা। কেউ ৬০, কেউ ৭০, আবার কেউ ৮০ বছর পেরিয়ে নতুন করে সংসার শুরু করেছেন। তাদের মধ্যে কয়েকজনের গল্প তুলে ধরা হলো।

হ্যারিসন ফোর্ড
'স্টার ওয়ার্স' ও 'ইন্ডিয়ানা জোন্স'খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড ২০১০ সালে অভিনেত্রী ক্যালিস্টা ফ্লকহার্টকে বিয়ে করেন।

তখন তার বয়স ছিল ৬৭ বছর। ২০০২ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয় হয়। ২২ বছরের বয়সের ব্যবধান থাকলেও তাদের সম্পর্ক সফল পরিণতি পায়।




সুহাসিনী মুলে
জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেত্রী সুহাসিনী মুলে ২০১১ সালে ৬০ বছর বয়সে প্রথমবারের মতো বিয়ে করেন।

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে পদার্থবিজ্ঞানী অতুল গুর্তুর সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং তারা বিয়ে করেন। বয়স ও বিয়ে নিয়ে প্রচলিত সামাজিক ধারণাকে তিনি কখনো গুরুত্ব দেননি।

প্যাট্রিক স্টুয়ার্ট
'স্টার ট্রেক' ও 'এক্স-মেন'খ্যাত অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট ২০১৩ সালে ৭৩ বছর বয়সে গায়িকা ও গীতিকার সানি ওজেলকে বিয়ে করেন। ২০০৮ সালে 'ম্যাকবেথ' নাটকে অভিনয়ের সময় তাদের পরিচয় হয়েছিল।



কবীর বেদী
ভারতের প্রবীণ অভিনেতা কবীর বেদী ২০১৬ সালে নিজের ৭০তম জন্মদিনে দীর্ঘদিনের সঙ্গী পারভীন দুসাঞ্জকে বিয়ে করেন। এটি ছিল তার চতুর্থ বিয়ে। তিনি মনে করেন, ভালোবাসা ও সঙ্গ পাওয়ার ক্ষেত্রে বয়স কখনো বাধা হতে পারে না।

রিচার্ড গিয়ার
'প্রিটি ওম্যান'খ্যাত হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার ২০১৮ সালে ৬৮ বছর বয়সে স্প্যানিশ সমাজকর্মী আলেহান্দ্রা সিলভাকে বিয়ে করেন। পরে তাদের সংসারে দুটি সন্তান হয়।

জেফ গোল্ডব্লাম
'জুরাসিক পার্ক'খ্যাত অভিনেতা জেফ গোল্ডব্লাম ২০১৪ সালে ৬২ বছর বয়সে কানাডিয়ান অলিম্পিক রিদমিক জিমন্যাস্ট এমিলি লিভিংস্টোনকে বিয়ে করেন। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।

ডিক ভ্যান ডাইক
'মেরি পপিন্স'খ্যাত কিংবদন্তি অভিনেতা ডিক ভ্যান ডাইক ২০১২ সালে ৮৬ বছর বয়সে মেকআপ শিল্পী আরলিন সিলভারকে বিয়ে করেন। বয়সের পার্থক্য ৪৬ বছর হলেও সুখেই সংসার করছেন এই দম্পতি।

জর্জ তাকেই
'স্টার ট্রেক'খ্যাত অভিনেতা জর্জ তাকেই ২০০৮ সালে ৭১ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড অল্টম্যানকে বিয়ে করেন। সমকামী বিয়ের স্বীকৃতির পর ওয়েস্ট হলিউডে বিয়ের লাইসেন্সের জন্য আবেদন করা প্রথম দম্পতিদের মধ্যে তারা ছিলেন।

রবার্ট ডি নিরো
অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো ৫৪ বছর বয়সে গ্রেস হাইটাওয়ারকে বিয়ে করলেও ৬১ বছর বয়সে তারা আবারও বিয়ের শপথ নবায়ন করেন। নিজেদের সম্পর্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই আয়োজন করেছিলেন তারা।

অ্যালান রিকম্যান
'হ্যারি পটার'খ্যাত অভিনেতা অ্যালান রিকম্যান ২০১৫ সালে ৬৯ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা রিমা হর্টনকে গোপনে বিয়ে করেন। প্রায় ৪০ বছর একসঙ্গে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।



আমির খান
এই তালিকায় শিগগিরই যুক্ত হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খানও। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে নিবন্ধনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। ৬১ বছর বয়সে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে।

এসএন 

মন্তব্য করুন