© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে বিশেষ সুবিধার অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি

শেয়ার করুন:
বিশ্বকাপে বিশেষ সুবিধার অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ০৩ জুলাই, ২০২৬
‘বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হয়’-এমন অভিযোগ নতুন নয়। এতদিন বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেই ঘুরপাক খেয়েছে। তবে এবার সেই প্রশ্ন উঠেছে সরাসরি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেও।

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, টুর্নামেন্টে আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কি না? জবাবে স্কালোনি একেবারে সোজাসাপ্টা ও কড়া ভাষাতেই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘এর একটাই সমাধান-সামাজিক যোগাযোগমাধ্যম পড়া বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়া না দেখলে এসব নিয়েও জানবেন না।’

বিরক্তি প্রকাশ করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করে দিতে পারে। ছোট একটা বিষয়কেও বিশাল আকারে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয়, এসব বিষয়ে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’

স্কালোনি মনে করিয়ে দেন, আর্জেন্টিনার সাফল্য কোনো দয়া বা বিশেষ সুবিধার ফল নয়; এটি পুরো দলের কঠোর পরিশ্রমের প্রতিফলন। তার ভাষায়, লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো-সবার অবদানই এই অর্জনের পেছনে রয়েছে।

এসএন 

মন্তব্য করুন