© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঁচ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু

শেয়ার করুন:
পাঁচ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ পিএম | ০৫ জুলাই, ২০২৬
প্রায় ৫ মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে। দুই দেশের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন।

রোববার (০৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই দেশের সব ধরনের জলযান ও জাহাজ সমুদ্রে চলাচল করতে পারবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হবে।

অন্যদিকে, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টা আব্বাস আবদুলখানিও খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দোহায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসের তত্ত্বাবধান এবং কাতার সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে দেইয়ার এবং আল রুওয়াইস বন্দরের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন পুনরায় শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতারের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বন্ধ হয়ে পড়ে। এখন এমন এক সময় দুই দেশের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান।

সূত্র : বিবিসি ও রয়টার্স

কেএন/এসএন

মন্তব্য করুন