© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের ফোনে ফুটবলারের নিষেধাজ্ঞা স্থগিত, স্তম্ভিত বেলজিয়াম

শেয়ার করুন:
ট্রাম্পের ফোনে ফুটবলারের নিষেধাজ্ঞা স্থগিত, স্তম্ভিত বেলজিয়াম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ পিএম | ০৬ জুলাই, ২০২৬
বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন। নিয়ম অনুযায়ী পরের ম্যাচ, তথা আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ থাকার কথা ছিল তার। কিন্তু ফিফা তার নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে।

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করেছে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে। এই বিধানে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে।

তার মানে বালোগুনের বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই। নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যমের খবর, এই সিদ্ধান্তটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানোর পর।

ফিফার সিদ্ধান্তে স্তম্ভিত বেলজিয়ামের ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। এক বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে, ‘বালোগুনকে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচে খেলার যোগ্য ঘোষণা করার সিদ্ধান্তে আরবিএফএ স্তম্ভিত। অংশগ্রহণকারী সব দলের ন্যায্য অধিকার রক্ষা এবং আমাদের খেলায় ফেয়ার প্লের মৌলিক নীতিগুলো সংরক্ষণ করার লক্ষ্যে সম্ভাব্য সব বিকল্প’ খতিয়ে দেখছি।’

ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। ফিফা জুলাই মাসের ৫ তারিখে এপ্রিল ফুলের উদাহরণ তৈরি করেছে বলে ব্যঙ্গ করেছেন তিনি। গার্সিয়া বলেছেন, ‘আমি জানতাম না যে ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে, আর আজ এপ্রিল ফুল দিবস।’

বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, ম্যাচের মাত্র এক দিন আগে বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার ব্যাপারটি বিস্ময়কর। তিনি বলেন, ‘যদি সিদ্ধান্তটি আরও আগে নেওয়া হতো, তাহলে হয়তো আমরা মানসিকভাবে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারতাম।’

টিকে/

মন্তব্য করুন