© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লামিন ইয়ামালের প্রেমিকা কে এই ইনেস গার্সিয়া?

শেয়ার করুন:
লামিন ইয়ামালের প্রেমিকা কে এই ইনেস গার্সিয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ পিএম | ০৭ জুলাই, ২০২৬
স্পেনের জনপ্রিয় ফুটবলার লামিন ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ২১ বছর বয়সী স্প্যানিশ ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক প্রভাবক ইনেস গার্সিয়া। জানা গেছে, বর্তমানে তার সঙ্গেই প্রেমের সম্পর্কে রয়েছেন ইয়ামাল।

সম্প্রতি বার্সেলোনার হয়ে লা লিগার এক নৈশভোজ অনুষ্ঠানে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই এই জুটিকে নিয়ে শুরু হয় নানা আলোচনা।



ইনেস গার্সিয়াকে একাধিকবার গ্যালারিতে বসে ইয়ামালের খেলা উপভোগ করতে দেখা গেছে। স্পেনের ম্যাচেও তিনি ইয়ামালের জার্সি পরে গ্যালারিতে উপস্থিত থেকে সমর্থন জানিয়েছেন। বিশ্বকাপের মঞ্চেও তার উপস্থিতি নজর কেড়েছে সমর্থকদের।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রথম পরিচয় হয় ইয়ামাল ও ইনেসের। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। সেভিয়ার বাসিন্দা ইনেস গার্সিয়া একজন কনটেন্ট নির্মাতা। ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক নানা বিষয় নিয়ে নিয়মিত কাজ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এখন আলোচনায় রয়েছেন লামিন ইয়ামাল। ইনেস গার্সিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দিন দিন আরও বাড়ছে।

এমআই/টিএ


মন্তব্য করুন