© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন বাতিল হয়েছিলো মিশরের দুর্দান্ত গোলটি, আইন কি বলছে?

শেয়ার করুন:
কেন বাতিল হয়েছিলো মিশরের দুর্দান্ত গোলটি, আইন কি বলছে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ পিএম | ০৮ জুলাই, ২০২৬
মোস্তাফা জিকো ততক্ষণে গোলের উদযাপন সেরে ফেলেছেন। ক্যামেরায় ধরা পড়ছিল লিওনেল মেসিদের হতাশাভরা মুখ আর মোহামেদ সালাহদের উল্লাস। কিন্তু মুহূর্তেই সব বদলে গেল। রেফারি জানালেন গোল হয়নি। সেই না হওয়া গোল নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

ম্যাচে তখন ধারাভাষ্যকাররা বলছিল, ঘটনাটি ভিএআরের পর্যালোচনার আওতায় পড়ে কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিতর্কিত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে মিসরও। তবে আইন বলছে ভিন্ন কিছু।

ম্যাচে মিসর তখন ১-০ ব্যবধানে এগিয়ে। দলের ফরোয়ার্ড মোস্তাফা জিকো দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করেন। মোহামেদ সালাহ বল বাড়িয়ে দিলে জিকো কাছ থেকে জালে বল পাঠান। গোলের পর উচ্ছ্বাসে জার্সি খুলে উদযাপনও করেন। কিন্তু কয়েক মিনিট পর ভিএআর হস্তক্ষেপ করে। গোল হওয়ার আগে আক্রমণ গড়ার সময় মিসরের এক খেলোয়াড় ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তারা। ফলে জিকোর গোলটি বাতিল করা হয়।



ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) লজ অব দ্য গেম অনুযায়ী, গোল হওয়ার আগে আক্রমণ তৈরির সময় যদি ফাউল, অফসাইড, হ্যান্ডবল বা অন্য কোনো অপরাধ ঘটে, তাহলে ভিএআর সেই পুরো আক্রমণ পর্যালোচনা করে গোল বাতিল করতে পারে।

আইএফএবির নিয়মে বলা হয়েছে, ভিএআর পর্যালোচনাযোগ্য ঘটনার আগে ও পরের খেলার ধারাবাহিকতা পরীক্ষা করতে পারে। এ ছাড়া গোল হওয়ার আগে আক্রমণ গড়ার সময় আক্রমণকারী দলের কোনো অপরাধ (যেমন ফাউল, হ্যান্ডবল বা অফসাইড) ধরা পড়লে গোল বাতিলের সুযোগ রয়েছে।

যদিও পরে জিকো আবারও গোল করে মিসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।

কেএন/এসএন

মন্তব্য করুন