© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভয় থেকে উল্লাস, মিশরের প্রশংসাও করলেন শাহনাজ খুশি

শেয়ার করুন:
ভয় থেকে উল্লাস, মিশরের প্রশংসাও করলেন শাহনাজ খুশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ০৮ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব মানেই বাড়তি উত্তেজনা। আর প্রিয় দল যখন আর্জেন্টিনা, তখন সেই উত্তেজনার সঙ্গে যোগ হয় দুশ্চিন্তাও।

ঠিক এমনই অনুভূতির কথা ম্যাচের আগে জানিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসিদের রোমাঞ্চকর জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আফ্রিকার প্রতিনিধি মিশরের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

অধিনায়ক লিওনেল মেসির একটি গোল ও একটি অ্যাসিস্টে অনুপ্রাণিত হয়ে শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। ম্যাচ শুরুর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে শাহনাজ খুশি লিখেছিলেন, চারিদিকে ব্রাজিলের যে পরিমাণ দীর্ঘশ্বাস, কেমন যেন ভয় ভয় লাগতেছে! কী যে হয় আজ, সময়ও তো দেখি যায় না!

ব্রাজিলের বিদায়ের পর সমর্থকদের হতাশা এবং সামাজিকমাধ্যমজুড়ে চলা আবেগঘন প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের শঙ্কার কথা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

তবে ম্যাচ শেষে বদলে যায় তার অনুভূতি। আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে শাহনাজ খুশি লেখেন, অভিনন্দন আর্জেন্টিনা! ভালোবাসা মেসি! অভাবনীয় আর্জেন্টিনা! অকল্পনীয় এ জয়! তবে মিশর দুর্ধর্ষ খেলেছে, বিশেষ করে তাদের গোলকিপার। সাধুবাদ জানাই তাদের।

শাহনাজ খুশির এই প্রতিক্রিয়ায় যেমন প্রিয় দলের জয়ের আনন্দ প্রকাশ পেয়েছে, তেমনি প্রতিপক্ষ মিশরের লড়াকু পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে মিশরের গোলরক্ষকের নৈপুণ্যের কথা আলাদা করে উল্লেখ করেছেন অভিনেত্রী।

এসএ/এসএন

মন্তব্য করুন