© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজে নতুন শাসনব্যবস্থার বিকল্প নেই : ইরান

শেয়ার করুন:
হরমুজে নতুন শাসনব্যবস্থার বিকল্প নেই : ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ০৮ জুলাই, ২০২৬
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের নতুন বাস্তবতা মেনে নিতেই হবে। এর বাইরে যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রাথমিক জবাব’ হিসেবে এ অঞ্চলে থাকা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসির ওই ঘোষণার প্রতিক্রিয়ায় আজিজি স্পষ্ট করে বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের নতুন বাস্তবতা যুক্তরাষ্ট্রকে স্বীকার করতেই হবে। এর বাইরে আর কোনো পথ নেই।

টিকে/

মন্তব্য করুন