© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুমুর চেষ্টা ম্যাক্রোঁর, হাত নামিয়ে নিলেন এরদোয়ানের স্ত্রী

শেয়ার করুন:
চুমুর চেষ্টা ম্যাক্রোঁর, হাত নামিয়ে নিলেন এরদোয়ানের স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০১ পিএম | ০৮ জুলাই, ২০২৬
ন্যাটো সম্মেলনের নৈশভোজের আগে লাল গালিচায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আয়োজিত সংবর্ধনায় ঘটে এমন ঘটনা।

আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনে এরদোয়ান অতিথিদের স্বাগত জানান। সে সময় ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁও অনুষ্ঠানে যোগ দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুভেচ্ছা বিনিময়ের সময় ম্যাক্রোঁ এমিনে এরদোয়ানের হাত ধরে সামনের দিকে ঝুঁকে পড়েন। এ সময় এমিনে দ্রুত হাত নিচে নামিয়ে নেন। এরপর দুজন স্বাভাবিকভাবেই করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

ভিডিওটি প্রকাশের পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, ম্যাক্রোঁ তার হাতে চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন, যা এমিনে এরদোয়ান এড়িয়ে যান। তবে এ বিষয়ে ফ্রান্স বা তুরস্কের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে অনলাইনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে কূটনৈতিক প্রোটোকল ও সাংস্কৃতিক রীতির পার্থক্যের ফল বলে মনে করছেন, আবার কেউ একে নিছক ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন।

ইউরোপের নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যয় এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার আগে ন্যাটো জোটের নেতারা প্রেসিডেন্ট প্রাসাদে জড়ো হলে এই ঘটনাটি ঘটে।

জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনার পর বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের মূল অধিবেশনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে তাকে সন্তুষ্ট রাখতে এবং সম্ভাব্য বিরোধ এড়াতে ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা চালাচ্ছেন।

বিশেষ করে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো, ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে মিত্র দেশগুলোর নেতারা ট্রাম্পের সমর্থন ধরে রাখতে তৎপর রয়েছেন।

টিকে/

মন্তব্য করুন