© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হট হাজব্যান্ড’ বলে সাইফকে প্রশংসায় ভাসালেন কারিনা

শেয়ার করুন:
‘হট হাজব্যান্ড’ বলে সাইফকে প্রশংসায় ভাসালেন কারিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ০৮ জুলাই, ২০২৬
বলিউড তারকা কারিনা কাপুর খান বর্তমানে পরিবারের সঙ্গে সমুদ্রসৈকতে অবকাশযাপন করছেন। সেই অবকাশের বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। তবে ছবিগুলোর মূল আকর্ষণ ছিলেন তাঁর স্বামী অভিনেতা সাইফ আলি খান।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, উজ্জ্বল কমলা রঙের সুইম শর্টস পরে সমুদ্র থেকে তীরে ফিরছেন সাইফ। সাঁতার শেষে ভেজা চুল পেছনে আঁচড়ানো, আর তার সুঠাম দেহের গঠন নজর কেড়েছে ভক্তদের।স্বামীর এই লুক দেখে মুগ্ধ কারিনা ছবির ক্যাপশনে লেখেন, ‘গ্রীষ্মটা দারুণ কাটছে। 

ছবি প্রকাশের পর ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, ‘নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে আকর্ষণীয় ও সেরা জুটি।’ আবার অনেকেই সাইফের ফিটনেসের প্রশংসা করে বলেন, তাঁর এই লুক ‘রেস ২’ সিনেমার সমুদ্রসৈকতের দৃশ্যের কথা মনে করিয়ে দিয়েছে।



স্বামী সাইফ আলি খানের প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশে কারিনা বরাবরই খোলামেলা। এর আগেও একাধিকবার তাকে ‘হট হাজব্যান্ড’ বলে উল্লেখ করেছেন তিনি।

গত বছরও নীল শার্ট ও ডেনিম প্যান্ট পরা সাইফের একটি ছবি পোস্ট করে কারিনা লিখেছিলেন, ‘আচ্ছা, এত হট কেন?’। আরেকটি সৈকত অবকাশের ছবিতে সাইফের টি-শার্টের লেখা উল্লেখ করে মজা করে তিনি লিখেছিলেন, ‘ছুটিতে থেকেও কি পরের ছুটির গন্তব্যের বিজ্ঞাপন দিচ্ছে? #MyHotHusband #MySaifu।’

উল্লেখ্য, ২০০৭ সালে ‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান কারিনা কাপুর ও সাইফ আলি খান। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০১২ সালে মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। ২০১৬ সালে তাদের বড় ছেলে তৈমুর আলি খানের জন্ম হয়। পরে ২০২১ সালে দ্বিতীয় ছেলে জেহাঙ্গীর আলি খানের জন্ম হয়।

এসএ/টিএ

মন্তব্য করুন