© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেফারিং নিয়ে কথা না বলতে চাপ সালাহকে

শেয়ার করুন:
রেফারিং নিয়ে কথা না বলতে চাপ সালাহকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ০৮ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিসর। ম্যাচজুড়ে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত ঘিরে যখন ক্ষোভে ফেটে পড়েছেন মিসর কোচ হোসাম হাসান ও বেশ কয়েকজন ফুটবলার।

তখন নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে অধিনায়ক মোহামেদ সালাহর একটি মন্তব্য নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়।
যেই মন্তব্যে ফিফার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মোহামেদ সালাহ বলেন, ‘রেফারি সম্পর্কে আমি কিছু বলতে চাই না, বললে সমস্যায় পড়ব। একটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচে সব সিদ্ধান্ত যদি আপনার বিপক্ষে যায়, সেটা সত্যিই হতাশাজনক।

ফুটবলের জন্য এটি দুঃখজনক।’
তবে এটি ফেসবুক, রেডিট, এক্স, থ্রেডসে ছড়িয়ে পড়েছিল কোনো ভিডিও পাওয়া যায়নি বা কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই স্টোরি করেনি।

এই ঘটনাগুলি নিয়ে ইতিমধ্যেই রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা। অভিযোগে তিনি ম্যাচ পরিচালনায় রেফারির একাধিক সিদ্ধান্তের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছেন।

মিসরের দাবি, রেফারি ও তাঁর সহকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।
ম্যাচের সব কিছু চাপিয়ে এখন আলোচনায় রেফারিং বিতর্ক। তবে তার পরও ২ গোলে পিছিয়ে পড়ে মেসির অতিমানবীয় খেলায় ম্যাচে ফিরে জয় রূপকথার গল্পের মতোই ইতিহাস হয়ে থাকবে।

টিকে/

মন্তব্য করুন