© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন রণতরীতে হামলা: জাপানের সঙ্গে ইরানকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

শেয়ার করুন:
মার্কিন রণতরীতে হামলা: জাপানের সঙ্গে ইরানকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ০৯ জুলাই, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ কয়েক মাস আগে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ট্রাম্প। খবর ইএএসও টুডের।

ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।’ তিনি আরও বলেন, এক ঘণ্টার মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং সবগুলোই প্রতিহত করা হয়।

এ দিকে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সম্ভবত ভুলবশত এ মন্তব্য করেছেন। তিনি দীর্ঘদিনের মিত্র জাপানের সঙ্গে ইরানকে গুলিয়ে ফেলেন। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, জাপান ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের নিরাপত্তা মিত্র। চায়না এবং উত্তর কোরিয়ার মতো দেশের বিভিন্ন হুমকি মোকাবিলায় দুই দেশ সাম্প্রতিক বছরগুলোতে সহযোগিতা আরও জোরদার করেছে। একই সঙ্গে জাপান ইরানের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিংক ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানকালে একটি ড্রোন আক্রমণাত্মকভাবে রণতরীটির কাছে এগিয়ে এলে সেটি ভূপাতিত করা হয়। ইউএসএ টুডের পূর্ববর্তী এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার অল্প সময় পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, যার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। বর্তমানে সেই যুদ্ধ চতুর্থ মাসে গড়িয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন