© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিকিট সিন্ডিকেট রুখতে বিজয়ের পদক্ষেপ

শেয়ার করুন:
টিকিট সিন্ডিকেট রুখতে বিজয়ের পদক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৩ পিএম | ০৯ জুলাই, ২০২৬
তামিল তারকা থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'জন নায়াগান' মুক্তির আগে টিকিট বিক্রি নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। টিকিটের কালোবাজারি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা বিশেষ শোর নামে বাড়তি টাকা নেওয়ার মতো ঘটনা এড়াতে নিজের টিমকে কড়া নির্দেশ দিয়েছেন বিজয়।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমার টিকিট বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে চান এই অভিনেতা। তাঁর ই চ্ছা, ছবির গল্প ও অভিনয় নিয়ে আলোচনা হোক; টিকিট বিক্রি নিয়ে কোনো বিতর্ক যেন সিনেমার প্রচারকে ছাপিয়ে না যায়।

বিজয়ের সিনেমা মুক্তি মানেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। বিপুল চাহিদার কারণে অতীতে কিছু জায়গায় টিকিট বেশি দামে বিক্রি ও কালোবাজারির অভিযোগ উঠেছিল। এবার ‘জন নায়াগান’এর ক্ষেত্রে এমন পরিস্থিতি এড়াতে শুরু থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, মুক্তির সময় বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রশাসনের নজরদারি থাকতে পারে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে টিকিট বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে সিনেমাটির মুক্তি নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জন নায়াগান’এর সেন্সর ছাড়পত্রের একটি কথিত কপি ছড়িয়ে পড়ে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান 'কেভিএন প্রোডাকশনস' জানিয়েছে, ভাইরাল হওয়া ওই সার্টিফিকেটটি ভুয়া। তাদের দাবি, সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করলেও এখনো চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি।

এইচ বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ একটি রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা। বিজয়ের অভিনয়ের পাশাপাশি ছবিটির গল্প ও বিষয়বস্তু নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠনের পর বিজয় সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। এরপর অভিনেতা হিসেবে তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে নতুন আলোচনা শুরু হয়। রাজনৈতিক জীবনে প্রবেশের পর ‘জন নায়াগান’ তাঁর শেষ সিনেমা হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে।

এসএন 

মন্তব্য করুন