© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪১ বছরেও রোনালদোকেই দলে চান পর্তুগালের নতুন কোচ!

শেয়ার করুন:
৪১ বছরেও রোনালদোকেই দলে চান পর্তুগালের নতুন কোচ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ এএম | ১১ জুলাই, ২০২৬
পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হোর্হে জেসুস স্পষ্ট করে জানিয়েছেন, ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এখনও তার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়া এই কোচ মনে করেন, বয়স নয়-রোনালদোর অভিজ্ঞতা, নেতৃত্ব ও গোল করার সামর্থ্যই দলের সবচেয়ে বড় শক্তি। তাই জাতীয় দলে রোনালদোকে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চান তিনি।

তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করবে রোনালদোর নিজের ওপর। তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাইলে নতুন কোচ তাকে স্বাগত জানাবেন। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার অব্যাহত থাকে কি না, সেদিকেই এখন নজর ফুটবলভক্তদের।

আরআই/টিএ

মন্তব্য করুন